Friday, January 22, 2010

পুরানো সেই গানের কথা

বাংলা গানের রতনরাজির মধ্যে এক মাত্র রবীন্দ্রসঙ্গীত ই আজ ও তার স্বমহিমায় এবং শুদ্ধ রূপে

প্রচলিত আছে.অন্য গান যেমন রজনীকান্তর গান কিম্বা দীজেন্দ্রগীতি আগের মত প্রচলিত নয়,
এই ধরনের গান এর চর্চা কিছু নিবেদিতপ্রাণ শিল্পী ছাড়া সাধারণ লোকে বিশেষ করে না.তুলনায়
রজনীকান্তর গান কিম্বা দীজেন্দ্রগীতি শোনার আগ্রহ কম.এখন প্রশ্ন হলো কেন রবীন্দ্রসঙ্গীত
অন্য ধারার গান এর থেকে আরও বেশি গ্রহন যোগ্য হলো মানুষের কাছে?সম্ভবত এর কারণ হলো বিশ্বভারতী এর মত প্রতিষ্ঠান এর মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত এর প্রসার.প্রথম যুগের কিছু ভালো শিক্ষক রবীন্দ্রসঙ্গীত শেখানোর কাজটি যেভাবে যত্ন নিয়ে করেছেন তার ই ধারা আজ ও বজায় আছে.গানের শুদ্ধতা বজায় রাখার বাপরে বিশ্বভারতীর ভূমিকা অপরিসীম.এছাড়া গুরুদেব এর কিছু কাছের মানুষ স্বরলিপি লিখে এবং সঠিক শিক্ষা দানের মাধ্যমে পরের প্রজন্মের কাছে সেই গান কে পৌছে দিয়েছেন.বিশ্বভারতীর অনুসরণ এ আরও অনেক প্রতিষ্ঠান স্থানীয় ভাবে সেই এক ই ভাবে কাজ করেছে.অন্য ধারার গানগুলিতে যেমন অতুলপ্রসাদী বা রজনীকান্তর গান বা নজরুলগীতির ক্ষেত্রে তা হয়নি.

No comments:

Post a Comment